× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:০০ পিএম

শারমিন বিন্তি হত্যা : লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:০০ পিএম

অভিযুক্ত সিয়ামের সঙ্গে শারমিন বিন্তি। ছবি- সংগৃহীত

অভিযুক্ত সিয়ামের সঙ্গে শারমিন বিন্তি। ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকার হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের উত্তেজনা এবং শারমিনের অন্য কারো সঙ্গে সম্পর্কের সন্দেহে ক্ষিপ্ত হয়ে তার প্রেমিক সিয়াম বিন্তিকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানান।

ডিসি মাসুদ বলেন, গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হাজারীবাগের একটি গলিতে বিন্তি ও সিয়ামকে একসাথে হাঁটতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা স্বাভাবিকভাবে কথা বলছিল। কিন্তু কিছু সময় পরে সিয়াম বিন্তিকে জিজ্ঞাসা করতে শুরু করে অন্য একজনের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে এবং কিছু ছবি দেখায়। তাদের মধ্যে তর্ক বাড়তে বাড়তে চরম পর্যায়ে পৌঁছে। একপর্যায়ে সিয়াম সঙ্গে থাকা ছুরি দিয়ে বিন্তিকে আঘাত করে পালিয়ে যায়।

[121450

পুলিশের তৎপরতায় মাত্র সাত-আট ঘণ্টার মধ্যে সিয়াম কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার হয়। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি এবং একটি গেঞ্জি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে যে, তাদের মধ্যে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি তাকে এড়িয়ে চলছিল এবং অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে সন্দেহ করছিল। এই ক্ষোভ থেকেই সে হত্যার পরিকল্পনা করেছে।

নিহতের পরিবার দাবি করেছেন, সিয়াম দীর্ঘদিন ধরেই বিন্তিকে উত্ত্যক্ত করছিল। তাদের মতে, এটি প্রেমের সম্পর্ক নয়, বরং বিন্তির অস্বীকৃতি এবং হয়রানির চূড়ান্ত পরিণতি এই হত্যাকাণ্ড। তবে পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে তারা দীর্ঘ সময় কথা বলছিল, যা ইঙ্গিত দেয় তাদের পূর্বপরিচিতি ছিল। এ ছাড়াও সিয়ামের মাদকচক্রের সঙ্গে সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং হাজারীবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের পর সিয়ামের মোবাইল ফোন বন্ধ থাকলেও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। হত্যার পেছনে আরও কোনো কারণ আছে কি না তা নিয়ে তদন্ত চলছে।

Link copied!