× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৩:৫৫ এএম

তারাবির পর হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৩:৫৫ এএম

মোহাম্মদপুর থানা। ছবি: সংগৃহীত

মোহাম্মদপুর থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন। ছিনতাইকারীরা তার আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নেয়। এ সময় হামলায় আহত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহীদ ফাইয়াজ চত্বর এলাকায় হাঁটাহাঁটির সময় এ ঘটনা ঘটে। স্থানটি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তিন ছিনতাইকারী চাপাতি ও সামুরাই ধরনের ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে। তারা তার কাছ থেকে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, প্রায় ২০ হাজার টাকা থাকা মানিব্যাগ এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা মোবাইল ফোনের পাসওয়ার্ড জানতে চাইলে ভয়ভীতি দেখিয়ে তাকে মারধর করে। সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করা হয় এবং বাম চোখে ঘুষি মারা হয়। পরে বাধ্য হয়ে তিনি পাসওয়ার্ড জানান।

ঘটনার পর আহত অবস্থায় তাকে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় মামলা করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখনো অপরাধীদের শনাক্ত করা যায়নি, তবে দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মামলার তথ্যমতে, ছিনতাই হওয়া মোবাইল ফোন ট্র্যাক করে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলে পুলিশ তাজমহল রোড এলাকায় অভিযান চালায়। তবে সন্দেহভাজনরা মোটরসাইকেলে পালিয়ে যায়।

উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশন-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান।

রূপালী বাংলাদেশ

Link copied!