স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার ‘জে আর এন্ড ব্রাদার্স’ নামের একটি সিল তৈরির দোকান থেকে তাকে আটক করা হয়। সেখানে তিনি জাল সিল তৈরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
আটককৃত আবু তৈয়বের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। এ ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন