× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:৪৯ পিএম

কুষ্টিয়ায় দশ হাজার ইয়াবাসহ চোরাচালান পণ্য জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:৪৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) -এর একটি বিশেষ টহলদল মিরপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মেহেরপুর হতে কুষ্টিয়াগামী 'আলহাজ্ব এন্টারপ্রাইজ' নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজারমূল্য ২৯ লক্ষ ৯১ হাজার টাকা।

এর আগে একই দিন আনুমানিক রাত পৌনে ২টার দিকে বিজিবির কাজীপুর বিওপির একটি টহলদল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। প্রায় একই সময়ে প্রাগপুর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে, যার আনুমানিক সিজারমূল্য ২ লক্ষ ৫৫ হাজার ২০০ টাকা।

এছাড়াও একই দিন আনুমানিক রাত ২টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ ধর্মদাহ মাঠ এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ১৪ হাজার টাকা। জব্দকৃত পণ্যের সর্বমোট সিজারমূল্য ৩৭ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!