× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ১১:৪৪ এএম

অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ১১:৪৪ এএম

ফাইল ছবি (সংগৃহীত)

ফাইল ছবি (সংগৃহীত)

মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনকালে অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাদের এই প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরুর স্বাক্ষর রয়েছে।

সংশ্লিষ্ট আদেশ অনুযায়ী, তেজগাঁও বিভাগের অধীন মোহাম্মদপুর থানায় কর্মরত ওই সদস্যদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ শাখায় সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন সিভিল টিমের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!