× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:০৩ পিএম

টানা দ্বিতীয়বারের মতো ‘নাম্বার ওয়ান’ মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:০৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে শাওমি। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে মোবাইল হ্যান্ডসেট ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি।

জমকালো অনুষ্ঠানে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ডেপুটি কান্ট্রি ম্যানেজার লিউ চাং এবং মার্কেটিং ডিরেক্টর মো. আসাদুজ্জামান।

এ সময় তিনি বলেন, ‘পরপর দুইবার এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। বাংলাদেশের শাওমি ফ্যানদের আস্থা ও ভালোবাসাই এ অর্জনের মূল শক্তি। শুধু স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নয়, পূর্ণাঙ্গ প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে সামনের দিনগুলোতে বাংলাদেশের শাওমি ব্যবহারকারীরা যেন আইওটি প্রযুক্তির আরও উদ্ভাবনী পণ্য ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। ব্র্যান্ড ফোরামের এই স্বীকৃতি আমাদের পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।’

বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকেই সাশ্রয়ী মূল্যে আধুনিক ফিচারসমৃদ্ধ স্মার্টফোন উন্মোচন, অফিসিয়াল রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সেবা প্রদানের মাধ্যমে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে শাওমি। দেশের মানুষের কাছে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে এবং উদ্ভাবনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বাংলাদেশে প্রচলিত দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত ও সম্মানিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়। বছরের সেরা ব্র্যান্ড নির্বাচন করতে ‘এনসার্চ লিমিটেড’ দেশের সব বিভাগীয় শহর ও গ্রামাঞ্চলজুড়ে একটি জরিপ পরিচালনা করে।

১২ হাজার ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে পরিচালিত এই জরিপে ব্র্যান্ডের পরিচিতি, পছন্দ, সুপারিশ ও উদ্ভাবনের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। এসব মানদণ্ডের ভিত্তিতেই বিজয়ী ব্র্যান্ড নির্বাচন করা হয়।

প্রতিষ্ঠানটির দাবি, শাওমির এই সাফল্যের পেছনে রেডমি নোট সিরিজের ব্যাপক জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে কারণেই খুব শিগগিরই বাংলাদেশে নতুন প্রজন্মের নোট সিরিজ উন্মোচনের পরিকল্পনা করছে কোম্পানিটি।
 

Link copied!