× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৩৫ পিএম

ক্রাউন সিমেন্ট পিএলসির নগদ লভ্যাংশ অনুমোদন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৩৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডিজিটাল প্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির শেয়ারহোল্ডারগণ কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ২১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদন, পরিচালকবৃন্দের নির্বাচন ও পুনঃনির্বাচন এবং ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্তব্য বছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক অনুমোদন করেন।

সভায় ক্রাউন সিমেন্ট পিএলসি এর ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লাহ, পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক সোলায়মান কবির, পরিচালক মুশশারাত মাহাজাবিন, স্বতন্ত্র পরিচালক রহমত উল্লাহ মো. দস্তগীর এনডিসি, স্বতন্ত্র পরিচালক ব্যারিষ্টার সারাওয়াত সিরাজ, বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান, এফসিএ, এফসিএমএ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডারদ্বয় মোঃ আশরাফুজ্জামান ও মোঃ আব্দুল আহাদ এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ, এফসিএ। 

কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মোঃ মজহারুল ইসলাম, এফসিএস উক্ত সভা পরিচালনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!