× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:৪৯ পিএম

রাষ্ট্রীয় শোক, পেছাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ১ জানুয়ারি উদ্বোধনের কথা থাকলেও এখন তা হবে ৩ জানুয়ারি (শনিবার)।

এ তথ্য নিশ্চিত করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইপিবির উপপরিচালক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

ইপিবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় কর্মসূচি ও শোক দিবসের মর্যাদা বজায় রাখতেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী ৩ জানুয়ারি মেলার উদ্বোধন করা হবে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রদর্শনীর একটি। দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রতি বছর এই মেলা বাণিজ্য ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!