× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:২৩ পিএম

ডিসেম্বরের ২৯ দিনে এলো ৩০৪ কোটি ডলার রেমিট্যান্স

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:২৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর থেকে রেমিট্যান্স আহরণে সুসময় পার করছে বাংলাদেশ। চলতি ডিসেম্বর মাসের ২৯ দিনেই ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে প্রবাসীদের পাঠানো আয়। সব মিলিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ৩০৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে দেশের ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিসেম্বর মাসের ২৯ তারিখের একদিনেই ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স যোগ হয়েছে দেশের অর্থনীতিতে। এ নিয়ে সব মিলিয়ে ৩০৪ কোটি ১৮ লাখ ডলার প্রবাসী আয় পেল বাংলাদেশের ব্যাংকগুলো, যা ১২২ টাকা হিসেবে ৩৭ হাজার ১১০ কোটি টাকার বেশি। চলতি মাসের এ আয় নিয়ে সর্বমোট ১ হাজার ৬০৮ কোটি ডলার রেমিট্যান্স এলো দেশে।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য মতে, সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করেছে দেশের বেসরকারি খাতের বৃহত্তম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি এখন পর্যন্ত ৬০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আহরণ করেছে। দ্বিতীয় অবস্থানে আছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির আহরণ ২৯ কোটি ডলারের বেশি। এর পরের অবস্থানে ২৪ কোটি ডলার পেয়ে জনতা ব্যাংক। চতুর্থ অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক পেয়েছে ২২ কোটি ডলার।

তথ্য মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মোট রেমিট্যান্স পেয়েছে ৭৫ কোটি ৪০ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর সম্মিলিত আয় ২০০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয় ছিল: জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার ও নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

Link copied!