× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৪০ পিএম

১ দিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (০৫ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বাজুস আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

চলতি বছর দেশের বাজারে তৃতীয় বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম দুই দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে এক দফা। এ ছাড়া গত বছর (২০২৫) দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

রূপালী বাংলাদেশ

Link copied!