× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০১:১৯ পিএম

‘ক্যাশলেস সোসাইটি হলে দেড় থেকে দুই লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০১:১৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেশে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেশে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে। পাশাপাশি দুর্নীতি কমে যাবে।

তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়াহ আইন ব্যবহার করতে হবে। দেশের মানুষের জন্য, ব্যাংকের জন্যও ব্যবহার করতে হবে।

শিগগিরই ইন্সট্যান্ট ইন্টার অপারেট পেমেন্ট সিস্টেমে স্থায়ীভাবে যুক্ত হবে সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্স ও মাইক্রো ক্রেডিট। ফলে প্রান্তিকে হাসপাতাল, বাজার, প্রয়োজনীয় বিল পরিশোধ, মাইক্রো ফাইন্যান্স এসএমই সব স্তরে লেনদেনে ‘এমক্যাশ’ কাজ করার পরামর্শ দেন গভর্নর।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত গ্রাহক সংখ্যায় সবচেয়ে বড় ইসলামী ব্যাংক, দুই কোটি মানুষ সংযুক্ত, কাজেই এমক্যাশকে জনপ্রিয় করতে এই গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

গভর্নর বলেন, ইসলামী ব্যাংকগুলোতে এতদিন শরিয়াহ আইন লঙ্ঘন করা হয়েছে। ফলে ব্যাংকগুলোকে অবশ্যই ইসলামী শরিয়াহ আইন মানতে হবে, এ বিষয়ে দ্রুতই আইন করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!