× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১০:২২ পিএম

১০ দিনেই রেমিট্যান্স বিলিয়ন ডলার ছাড়াল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১০:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জানুয়ারির প্রথম ১০ দিনেই এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে আবারও ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নতুন বছরের প্রথম মাসের ১০ দিনে ১১২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ১৩ হাজার ৭৪৯ কোটি টাকার বেশি। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৪১ কোটি বেশি। গত বছরের জানুয়ারির প্রথম ১০ দিনে এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার।

এর আগে, দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে এসেছিল এ রেমিট্যান্স। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটিও ছিল গত বছরের মে মাসে, ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স।

তবে সেই দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করল সদ্য বিদায়ী ডিসেম্বর। সদ্য বিদায়ী মাসে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার বা প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

রূপালী বাংলাদেশ

Link copied!