× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:০১ পিএম

কাল বাজারে আসছে নতুন ১০ টাকার নোট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:০১ পিএম

নতুন ১০ টকার নোট। ছবি- সংগৃহীত

নতুন ১০ টকার নোট। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নতুন ডিজাইনের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছেড়ে দেবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এনেছে এবং এর ধারাবাহিকতায় ১০ টাকার নোট ইস্যু করা হবে। নতুন নোটটি প্রথমবারের মতো মতিঝিল অফিস থেকে বিতরণ শুরু হবে এবং পরে দেশের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের অফিস থেকেও প্রাপ্তি সম্ভব হবে।

নতুন ১০ টাকার নোটের আকার ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। সম্মুখভাগে বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। পেছনভাগে ‘গ্রাফিতি-২০২৪’ এর ছবি মুদ্রিত। নোটটির প্রধান রঙ গোলাপি।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে: জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, ২ মিলিমিটার চওড়া রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা, See-Through ইমেজ ও মাইক্রোপ্রিন্ট। নোটটি নাড়ালে নিরাপত্তা সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ১০ টাকার নোট বাজারে আসলেও পূর্ববর্তী সব কাগজ ও ধাতব নোট বৈধ থাকছে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার স্পেসিমেন নোটও প্রস্তুত করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয় এবং নির্ধারিত মূল্যে টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

Link copied!