× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:১২ পিএম

সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের হার বৃদ্ধি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:১২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শেষ মুহূর্তে এসে অন্তর্বর্তী সরকার সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের হার বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবে রোববার (৮ ফেব্রুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্মতি দেওয়ার পর রাতেই অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এ বিষয়ে আদেশ জারি করে।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে সংবাদপত্রে বিজ্ঞাপনের হার বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যা পরে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞাপন হার বৃদ্ধির যৌক্তিকতা হিসেবে উল্লেখ করা হয় যে, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করে গড়ে তুলতেই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

গঠিত সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব জমা দেয়। কমিশনের মোট সুপারিশের সংখ্যা ১১০টি। এই ১১০টি সুপারিশের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশ হলো— সরকারি বিজ্ঞাপনের হার বেসরকারি বিজ্ঞাপনের হারের তুলনায় অত্যন্ত কম। এ বৈষম্য কমাতে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বর্তমান বাজারভিত্তিক করা প্রয়োজন।

গণমাধ্যম সংস্কার কমিশনের এই সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস)-কে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভায় ২০১৯ সালে জারি করা সর্বশেষ বিজ্ঞাপন হার বিবেচনায় নেওয়া হয় এবং সংবাদপত্র প্রকাশের মূল কাঁচামালসহ অন্যান্য ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান বিজ্ঞাপন হার যৌক্তিকভাবে বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির সিদ্ধান্তের আলোকে প্রস্তাবিত বিজ্ঞাপন হার নির্ধারণের জন্য প্রশাসনিক মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়। এরই ধারাবাহিকতায় সংবাদমাধ্যমে বিজ্ঞাপনের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংবাদপত্রে বিজ্ঞাপনের নতুন হার হবে:

(ক) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র:
সংবাদপত্রের প্রচার সংখ্যা ৬,০০০ থেকে ৭,০০০ হলে বিজ্ঞাপনের হার হবে ৪৫০ টাকা।
প্রচার সংখ্যা ৭,০০১ থেকে ৩০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৭ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৩০,০০১ থেকে ৫০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৫০,০০১ থেকে ৯০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৯০,০০১ থেকে তদূর্ধ্ব হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৪ টাকা হারে বৃদ্ধি পাবে, সর্বোচ্চ ১১০০ টাকা পর্যন্ত।

(খ) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর ব্যতীত অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র:
সংবাদপত্রের প্রচার সংখ্যা ৪,০০০ থেকে ৫,০০০ হলে বিজ্ঞাপনের হার হবে ৪২০ টাকা।
প্রচার সংখ্যা ৫,০০১ থেকে ৩০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৩০,০০১ থেকে ৫০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৫০,০০১ ও তদূর্ধ্ব হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৪ টাকা হারে বৃদ্ধি পাবে, সর্বোচ্চ ৮৫০ টাকা পর্যন্ত।

(গ) জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র:
সংবাদপত্রের প্রচার সংখ্যা ৩,০০০ থেকে ৪,০০০ হলে বিজ্ঞাপনের হার হবে ৪০০ টাকা।
প্রচার সংখ্যা ৪,০০১ থেকে ৩০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে।
প্রচার সংখ্যা ৩০,০০১ ও তদূর্ধ্ব হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পাবে, সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!