× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৫৪ পিএম

প্রাইম ব্যাংকের সিইও‍‍’র পদত্যাগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৫৪ পিএম

হাসান ও. রশিদ। ছবি - সংগৃহীত

হাসান ও. রশিদ। ছবি - সংগৃহীত

দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ পদত্যাগ করেছেন। ১০ ফেব্রুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে ব্যাংকটি বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, হাসান ও. রশিদের পদত্যাগপত্র বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ৩১ মার্চ থেকে কার্যকর হবে। এরপর ১ এপ্রিল থেকে ব্যাংকের ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব নেবেন বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমান।

প্রাইম ব্যাংক–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাসান ও. রশিদকে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ব্যাংকের বর্তমান এমডি আলী রেজা ইফতেখারের মেয়াদ ১৯ এপ্রিল শেষ হচ্ছে। বয়সের কারণে মেয়াদ শেষ হওয়ার পর হাসান ও. রশিদ তার স্থলাভিষিক্ত হবেন।

প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ জানিয়েছেন, তিনি অন্য একটি বেসরকারি ব্যাংকে যোগদানের প্রস্তাব পেয়েছেন। এ কারণে তিনি প্রাইম ব্যাংকের সিইও পদ থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে এপ্রিলে নতুন ব্যাংকে যোগদান করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!