× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:৩৫ পিএম

এলডিসি থেকে উত্তরণ পেছাতে জাতিসংঘকে চিঠি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:৩৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছাতে জাতিসংঘকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানোর অনুরোধ জানিয়ে জাতিসংঘ-এর অধীন উন্নয়ন নীতি বিষয়ক কমিটি (সিডিপি)-এর কাছে আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের প্রেক্ষাপটে অতিরিক্ত সময় প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, গত বুধবার সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর স্বাক্ষরিত চিঠিটি সিডিপির কাছে পাঠানো হয়। আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি সিডিপির বৈঠকে বাংলাদেশের এই আবেদনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

চিঠিতে বলা হয়েছে, এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ যে প্রস্তুতিমূলক সময় পেয়েছিল, তা মূলত কোভিড-১৯ মহামারির পরবর্তী পাঁচ বছরের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নির্ধারিত ছিল। কিন্তু এ সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, বৈশ্বিক পর্যায়ে কঠোর মুদ্রানীতি, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

এ ছাড়া অভ্যন্তরীণভাবে বিনিয়োগে ধীরগতি, রাজস্ব আদায়ে নিম্ন প্রবৃদ্ধি এবং জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ায় কাঠামোগত সংস্কার প্রত্যাশিত গতিতে এগোয়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়। ফলে এলডিসি-উত্তর বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে প্রয়োজনীয় অবকাঠামোগত ও নীতিগত প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি।

সরকার আরও জানিয়েছে, বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিবেশে উচ্চমাত্রার অনিশ্চয়তা বিরাজ করছে। বিশেষ করে ইউরোপীয় বাজারে জিএসপি প্লাস সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা এবং প্রধান বাণিজ্য অংশীদারদের নীতিগত পরিবর্তন বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। এসব ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত সময় প্রয়োজন।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ তিন বছরের জন্য একটি ‘সংকট মূল্যায়ন’ পরিচালনা এবং উত্তরণ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেব্রুয়ারির বৈঠক শেষে প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত হতে পারে। এরপর সিডিপি তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ দেবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সেপ্টেম্বরে আসতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৫ সালে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে তিনটি সূচকেই উত্তীর্ণ হওয়ায় ২০২১ সালে বাংলাদেশকে ২০২৪ সালে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করা হয়। তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে প্রস্তুতির জন্য অতিরিক্ত দুই বছর সময় বাড়ানো হয়েছিল।

Link copied!