ঢাকা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, চার সদস্য ও সব কর্মচারীকে অবরুদ্ধ করে রেখেছেন একটি বিমা কোম্পানির লোকজন। মঙ্গলবার রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা) তাঁরা অবরুদ্ধ আছেন।
খোঁজ নিয়ে জানা যায়, তার আগে দুপুরে সংস্থাটিতে হামলার ঘটনাও ঘটেছে। হামলাকারীরা আইডিআরএর গেট ভেঙে ফেলেন। তারপর হামলাকারীরা কর্মকর্তা শামসুল আলম ও নিরাপত্তাকর্মী জাহানুর রহমানকে পিটিয়ে আহত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের পক্ষ থেকে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর পদত্যাগ ও সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রশাসক এস এম ফেরদৌসের পদত্যাগের দাবি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা আইডিআরএ কার্যালয়ে এলেও কোনো সমাধান হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন