× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৬:৩২ পিএম

নুসরাত ফারিয়ার হাত ধরে মৌসুমি লাইফস্টাইল মার্ট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৬:৩২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

৫৪ বছরের ঐতিহ্যবাহী লাইফস্টাইল ব্র্যান্ড মৌসুমি লাইফস্টাইল মার্ট তাদের নতুন আউটলেট উদ্বোধন করেছে রাজধানীর অন্যতম জনপ্রিয় শপিং গন্তব্য যমুনা ফিউচার পার্কে। ১৯৭২ সাল থেকে ক্রেতাদের আস্থা ও মানসম্মত সেবা প্রদানের ধারাবাহিকতায় ব্র্যান্ডটি নতুন করে তাদের কার্যক্রম সম্প্রসারণ করল।

রোববার (১ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নতুন স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং মৌসুমি লাইফস্টাইল মার্টের চেয়ারম্যান ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসান আহমেদ অর্ক। 

অনুষ্ঠানে কোম্পানির প্রধান কর্মকর্তা এনএইচ ফাহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নুসরাত ফারিয়া বলেন, ‘মৌসুমী লাইফস্টাইল মার্ট দীর্ঘদিন ধরেই আস্থা ও গুণগত মানের সাথে কাজ করে যাচ্ছে। এত সুন্দর ও পরিপাটি একটি নতুন আউটলেটের উদ্বোধনে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করি, ক্রেতারা এখানে এসে দারুণ একটি শপিং অভিজ্ঞতা উপভোগ করবেন।’

রূপালী বাংলাদেশ

Link copied!