× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৮:০৬ পিএম

দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৮:০৬ পিএম

কেন্দ্রীয় ব্যাংক। ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় ব্যাংক। ছবি : সংগৃহীত

দেশের সব ব্যাংক অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সতর্ক থাকার জন্য আবারও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) জারি করা সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের ওপর একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান এবং এসি শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার জন্য বলা হয়েছে ব্যাংকগুলোকে।

দিনের আলো ব্যবহার বাড়াতে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অফিশিয়াল গাড়ি ব্যবহার সীমিত করতে হবে এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমানোর পাশাপাশি কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করতে হবে। জেনারেটরের জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ এবং অপ্রয়োজনীয় সাজসজ্জা ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার কারণে আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সম্পর্কিত পূর্বের নির্দেশনাও কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!