× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ১২:০৭ পিএম

বন্যার্তদের একদিনের বেতন দিলেন ভাইয়া গ্রুপের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ১২:০৭ পিএম

ছবি রুপালী বাংলাদেশ

ছবি রুপালী বাংলাদেশ

ঢাকা: দেশে চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধকোটি মানুষ। এসব এলাকার মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ভাইয়া গ্রুপের সব প্রতিষ্ঠানের কর্মীরা। বন্যার্তদের সহায়তায় নিজেদের এক দিনের বেতনের টাকা দেওয়ার কথা জানিয়েছেন তারা। শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যায় বিপর্যন্ত অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ানোর জন্য ভাইয়া গ্রুপের সব প্রতিষ্ঠানের কর্মীদের একদিনের বেতন প্রদান করে মানবিক সহায়তায় শরীক হওয়ার জন্য কর্তৃপক্ষ আহ্বান করেছেন।

আরও বলা হয়, বন্যা দুর্গত এলাকায় সাহায্য প্রদানের লক্ষ্যে এই সহায়তা ফান্ডের জন্য সব কর্মকর্তা, কর্মচারীর আগস্ট-২৪ মাসের বেতন থেকে এক দিনের বেতন কর্তন করে উক্ত ফান্ডে প্রদান করা হবে।

 

আরবি/এস

Link copied!