× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১০:১৭ পিএম

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্র স্থাপনে ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১০:১৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিউএফটি) একটি টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিস্ক) প্রতিষ্ঠার লক্ষে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের (ডিপিডিটি) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উদ্যোগের মাধ্যমে পেটেন্ট ডাটাবেজ, প্রযুক্তিগত তথ্য ও সহায়ক সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করে গবেষণা ও উদ্ভাবন জোরদার করা হবে এবং মেধাস্বত্বের সুরক্ষা, বাণিজ্যিকীকরণ ও হস্তান্তর উৎসাহিত করা হবে। চুক্তি অনুযায়ী, ডিপিডিটি জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে টিস্ক নেটওয়ার্ক সমন্বয় করবে এবং প্রশিক্ষণসহ বৈশ্বিক পেটেন্ট তথ্যভান্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করবে।

অন্যদিকে, বিউএফটি প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও পরিচালন ব্যবস্থা নিশ্চিত করবে এবং একাডেমিক ও শিল্প খাতে টিস্ক সেবার প্রসার ঘটাবে। সমঝোতা স্মারকে একটি পর্যবেক্ষণ কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি তিন বছর মেয়াদি, যা পারস্পরিক সম্মতিতে নবায়নযোগ্য।

স্বাক্ষর অনুষ্ঠানে বিউএফটির পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, পরিচালক (পেটেন্ট ও শিল্পনকশা) ড. অশোক কুমার রায় এবং উপপরিচালক (পেটেন্ট) মো. হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!