× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৫:২৩ পিএম

মেঘনা ব্যাংক ও তিতাস গ্যাস কোম্পানির চুক্তি স্বাক্ষর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৫:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মধ্যে গ্যাস বিল সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় গ্রাহকেরা মেঘনা ব্যাংকের সকল শাখায় খুব সহজেই গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।

মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ, মহাব্যবস্থাপক (হিসাব বিভাগ) মো. মহিউদ্দীন মোল্লা এবং মহাব্যবস্থাপক (আইসিটি বিভাগ) প্রকৌ. মো. সিদ্দিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!