× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৯:৫২ পিএম

রোববার থেকে থাকছে না নগদ টাকা তোলার সীমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৯:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রোববার (৮ সেপ্টম্বর) থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে নেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রোববার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যেকোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

এর আগে গত সপ্তাহে সর্বোচ্চ পাঁচ লাখ উত্তোলনের সুযোগ ছিল। তার আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ চার লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ, প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনে সীমা আরোপ শুরু হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ আসে। সেদিন থেকে ব্যাংকে চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি তুলতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়। পরে সেটি বাড়িয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!