× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৮:৪৭ পিএম

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকে কার্যকর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম এক লাফে প্রায় ৩৯ টাকা কমানো হয়েছে। শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৬৫ টাকা ৮৮ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ০৩৮৫ ডলার।

এর আগে সবশেষ গত ৭ মে দেশে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল ২০৫ টাকা ৪৫ পয়সা। একইসঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।

দাম কমানোর বিষয়ে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজরে জেট এ-১ এর (এভিয়েশন ফুয়েল) উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ায় গত ৫ মে থেকে ২১ মে পর্যন্ত সময়ে জেট এ-১ এর আন্তর্জাতিক বাজার মূল্য, প্ল্যাটস রেটের গড় বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হলো। এ আদেশ শনিবার রাত ১২টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Link copied!