× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:৩৩ পিএম

আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বিএসইসির উদ্যোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে মতবিনিময় সভা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আইপিও প্রক্রিয়ার আধুনিকায়ন, নীতিগত সংস্কার এবং কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’-এর বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি আইপিও-সংক্রান্ত আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা (অডিট) এবং আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া আইপিও প্রক্রিয়ায় নিরীক্ষক, ইস্যু ম্যানেজার এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও দায়বদ্ধতা আরও স্পষ্ট করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে আইপিওর মূল্য নির্ধারণ, পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং এবং রাইট ইস্যু-সংক্রান্ত নীতিমালা নিয়েও মতবিনিময় হয়।

সভায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা আইপিও প্রক্রিয়ায় তাদের বাস্তব অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।

বিএসইসি জানায়, অংশীজনদের দেওয়া সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুঁজিবাজারকে আরও কার্যকর, স্বচ্ছ ও বিনিয়োগকারীবান্ধব করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সভায় বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব এবং মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট সাব্বির আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ইফতেখার আলম এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্বাহী পরিচালক মো. তারেক কামাল সভায় অংশ নেন।

এ ছাড়া বিএপিএলসি, সিএফএ সোসাইটি বাংলাদেশসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ইস্যু ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও সভায় উপস্থিত ছিলেন।

Link copied!