× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১১:২১ এএম

বিএসইসির নতুন ৩ কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১১:২১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নিয়োগ পাওয়া ৩ জন কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত কমিশনার ৩ জন হলেন- মো. মহসিন চৌধুরী, মো. আলি আকবর এবং ফারজানা লালারুখ।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত অফিস আদেশে কমিশনারদের দাপ্তরিক দায়িত্ব পুনর্বণ্টন করে দেয়ার কাজ দ্রুত কার্যকর হবে।

দায়িত্ব পুনর্বণ্টনের পর মো. মহসিন চৌধুরী পেয়েছেন এডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগ, মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স বিভাগ এবং বার্ষিক কর্মক্ষমতা চুক্তি বিভাগের দ্বায়িত্ব।

কমিশনার মো. আলি আকবর পেয়েছেন ল’ বিভাগ, এনফোর্সমেন্ট বিভাগ, আইসিটি বিভাগ, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি বিভাগের দ্বায়িত্ব।

আর কমিশনার ফারজানা লালারুখ পেয়েছেন কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ, আর অ্যান্ড ডি বিভাগ, চিফ একাউন্ট বিভাগ, ডেরিভেটিভস বিভাগ এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস বিভাগের দ্বায়িত্ব

আরবি/জেআই

Link copied!