× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ১১:১৩ এএম

সাংবাদিক মোজাম্মেল বাবু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ১১:১৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: সময়ের আলোচিত সাংবাদিক মোজাম্মেল হক ওরফে মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তার স্ত্রী, সন্তান ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

চিঠিতে মোজাম্মেল হক, তার স্ত্রী অপরা‌জিতা হক ও তা‌দের সন্তান সাবাবা ইশায়াত হকের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তারা। এছাড়া প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। চিঠিতে মোজাম্মেল বাবু, তার স্ত্রী অপরা‌জিতা হক ও তাদের সন্তান সাবাবা ইশায়াত হকের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে। যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

আরবি/এফআই

Link copied!