× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৮:২০ পিএম

ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০ সফলভাবে সম্পন্ন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৮:২০ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

সম্প্রতি রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয় নেসলে প্রেজেন্টস ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০ পাওয়ার্ড বাই বেকম্যান’স অ্যান্ড পুষ্টি ইন অ্যাসোসিয়েশন উইথ মোজো। এই আয়োজনের মূল থিম ছিল “ব্লেন্ডিং পার্সপেকটিভস, ব্রিংগিং ডিলাইটস,” যেখানে খাদ্য ও পানীয় শিল্পের উন্নয়ন, উদ্ভাবন এবং চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

অনুষ্ঠানের শুরু হয় নেসলে বাংলাদেশের সেলস ডিরেক্টর এবং বোর্ড সদস্য সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি পরপর চারবার এই আয়োজনের টাইটেল পার্টনার হতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং শিল্পের স্টেকহোল্ডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই আয়োজনে ছিল ৪টি ইনসাইট সেশন এবং ৪টি প্যানেল আলোচনা। ২৫ জন বক্তা এবং মডারেটর তাদের ইনসাইট এবং অভিজ্ঞতা শেয়ার করেন। দেশের স্বনামধন্য খাদ্য ও পানীয় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, প্রধান নির্বাহী, চিফ মার্কেটিং অফিসার, সেলস ডিরেক্টর, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, মার্কেট রিসার্চার এবং কমিউনিকেশন পেশাজীবীদের উপস্থিতিতে ২৫০ জনের বেশি মার্কেটিং এবং সেলস পেশাজীবী এই আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুপ কুমার সাহা, সিইও, আকিজ ইনসাফ, তার ইনসাইট সেশনে “রিডিফাইনিং ফুড মার্কেটিং অপারেশনস ফর ইকোনমিক ইফিশিয়েন্সি” নিয়ে আলোচনা করেন।

রুহিনা হালিম, পার্টনার, কোয়ান্টাম কনজিউমার সলিউশনস লিমিটেড, “ক্যান ফুড ব্র্যান্ডস বি দ্য নিউ হোপ ইন টাফ টাইমস” বিষয়ে একটি গবেষণা সেশন পরিচালনা করেন।

মোহাম্মদ মোফাসসেল হক, ডিরেক্টর (মার্কেটিং), টি.কে. গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, “ইফেকটিভ স্ট্র্যাটেজিস ফর ফুড অ্যান্ড বেভারেজ মার্কেট অপারেশনস অ্যামিড ইভলভিং চ্যালেঞ্জেস” নিয়ে আলোচনা করেন।

দীপেশ নাগ, ম্যানেজিং ডিরেক্টর, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, “ড্রাইভিং এক্সেলেন্স ইন ফুড অ্যান্ড বেভারেজ ফর ক্রাইসিস রেজিলিয়েন্স” শীর্ষক একটি ইনসাইট সেশনে কথা বলেন।

বক্তারা চারটি ভিন্ন প্যানেলে খাদ্য এবং পানীয় শিল্পের চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান এবং কৌশলগত উদ্যোগ নিয়ে কথা বলেন।

মোহাম্মদ মাহবুব আরসলান, সিইও, আকিজ এসেনশিয়াল লিমিটেড, জাফর উদ্দিন সিদ্দিকী, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিটি গ্রুপ, নাভিদ ইয়াকুব, সিইও, ব্রুভানা বেভারেজ গ্রুপ এবং সামিত বিন সালাম, ফাউন্ডার, কিভা হান গ্রুপ, তাদের মতামত উপস্থাপন করেন। এই প্যানেলটি পরিচালনা করেন সুরাইয়া সিদ্দীকা, ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড।

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, “এই ১০ বছরের যাত্রা আমাদের সম্মিলিত চেষ্টার উদযাপন। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ সর্বদাই বিজনেস এবং মার্কেটিং কমিউনিটির উন্নতিতে কো-ক্রিয়েটর হিসেবে কাজ করছে।”

এই আয়োজনের টাইটেল স্পন্সর- নেসলে বাংলাদেশ পিএলসি, পাওয়ার্ড বাই পার্টনার- বেকম্যান’স এবং পুষ্টি, ইন এসোসিয়েশন উইথ মোজো, প্লাটিনাম পার্টনার- ইস্পাহানি মির্জাপুর টি, কঙ্কা বাংলাদেশ এবং আকিজ এসেনশিয়াল, স্ন্যাক্স পার্টনার- চপস্টিক রামেন, অর্গানিক পার্টনার-কাজী এন্ড কাজী টি, নিউট্রিশন পার্টনার-গ্রামীন ডানোন শক্তি প্লাস, প্রোটিন পার্টনার- বেঙ্গল মিট, স্পাইস পার্টনার- এসিআই পিওর, নু্ডুলস পার্টনার- ম্যাগি, ওয়াটার পার্টনার- স্পা ড্রিংকিং ওয়াটার, কফি পার্টনার –নেসক্যাফে, টিস্যু পার্টনার- পারটেক্স ক্লিন টিস্যু, হরেকা পার্টনার- কিভা হান, নলেজ পার্টনার- প্র্যাক্টিশনার্স একাডেমি, পাবলিকেশন পার্টনার- বিজনেস ব্রিলিয়ানজ, প্রমোশনাল পার্টনার- মালেদা গ্রুপ, ইভেন্ট পার্টনার- ব্র্যান্ড গিয়ার, হস্পিটালিটি পার্টনার- রেনেসন্স ঢাকা গুলশান হোটেল।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সানজিদা রাফিয়া, ডিরেক্টর, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ। তিনি আগামী বছরের আরও বড় আয়োজনের প্রতিশ্রুতি দেন।

আরবি/এস

Link copied!