× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৬:৫২ পিএম

শুক্রবারও চার ব্যাংক খোলা থাকবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৬:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটিএন পদ্ধতিতে বেতন–ভাতা চালু করতে গিয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। ফলে আজ শেষদিন বৃহস্পতিবারও অনেকে বেতন তুলতে পারেননি। এ কারণে আগামীকাল শুক্রবারও রাষ্ট্রীয় মালিকানার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, শুক্রবার ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকবে।

 

জানা গেছে, এফটিএন পদ্ধতিতে বেতন–ভাতা চালু করতে গিয়ে ডিজিট ভুলের কারণে গত ডিসেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনেকের বেতন-ভাতা আটকে ছিল। জটিলতা নিরসন করে বৃহস্পতিবার অনেকেই বেতন পেয়েছেন।

ঈদের আগে আজ ছিল শেষ লেনদেন। এদিন শেষ মুহূর্তে অনেকের অ্যাকাউন্টে বেতন যাওয়ায় অনেকে টাকা তুলতে পারেননি।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে ২৮ মার্চ শুক্রবার ছুটির দিন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে।

এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লেনদেন হবে। আর খোলা থাকবে ৩টা পর্যন্ত।  এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দিতে বলা হয়েছে।
 

আরবি/ফিজ

Link copied!