× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০২:৫৩ পিএম

পাক-ভারত যুদ্ধ, শেয়ারবাজারে বড় ধস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০২:৫৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশের শেয়ারবাজারে বড় ধস নেমেছে।

বুধবার (৭ মে) লেনদেনের শুরুতেই ১০ মিনিটের মধ্যে প্রধান সূচক ৭০ পয়েন্টের বেশি পড়ে যায়। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই সূচক পড়ে ৫০ পয়েন্টের বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাজার খোলার পর প্রথম পাঁচ মিনিটেই সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি। এরপর ১০ মিনিটের মধ্যেই ডিএসইএক্স সূচক কমে ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ।

পাশাপাশি ডিএসইএস সূচক নেমে যায় ১৭.৫৮ পয়েন্ট বা ১.৬১ শতাংশ, আর ডিএস ৩০ সূচক কমে ২০.৯১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ।

সকালে লেনদেনের শীর্ষে আছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, দ্বিতীয় স্থানে আছে এনআরবি ব্যাংক, তৃতীয় স্থানে আছে বিচ হ্যাচারি লিমিটেড।

প্রথম কয়েক মিনিটে দাম বেড়েছে মাত্র ৯টি শেয়ারের; দাম কমেছে ৩৩৪টি শেয়ারের; অপরিবর্তিত আছে ১৪টি শেয়ারের।

রূপালী বাংলাদেশ

Link copied!