× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৬:১২ পিএম

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে রূপালী ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৬:১২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসি সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। 

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় কেন্দ্রীয় বৃক্ষরোপণ কর্মসূচি।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে গাছ রোপণ করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. দেলোয়ার হোসেন।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একইসঙ্গে ব্যাংকের বিভাগীয়, আঞ্চলিক ও শাখা পর্যায়েও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। পরিবেশ-সংরক্ষণ ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে রূপালী ব্যাংকের এ ধরনের উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!