× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৭:০৪ পিএম

২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৭:০৪ পিএম

চট্টগ্রাম বন্দর। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম বন্দর। ছবি- সংগৃহীত

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিকভাবে চলছেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মধ্যে সংঘাতের প্রেক্ষাপটে, মার্চ মাসের প্রথম দিন থেকে ২২ মার্চ পর্যন্ত বন্দরে মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে। এছাড়া আরও দুটি বিশাল জাহাজ সমুদ্রপথে বাংলাদেশের দিকে এগোচ্ছে।

রোববার (২২ মার্চ) বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মার্চ মাসে এখন পর্যন্ত মোট ২৫টি জাহাজে জ্বালানি খালাস কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে ওমান থেকে আসা একটি জাহাজে এলপিজি গ্যাস খালাস চলমান রয়েছে। পাশাপাশি থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা একটি জাহাজ বহির্নোঙরে খালাসের অপেক্ষায় রয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, বর্তমানে বিক বরনহলম এবং মর্নিং জেন নামের দুটি জাহাজ বন্দরের দিকে এগোচ্ছে। এ দুটি জাহাজ ২৫ মার্চের মধ্যে বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ওমান থেকে আসা এলপিজি সেভান জাহাজে গ্যাস খালাস চলছে। থাইল্যান্ড থেকে আসা এবি অলিভিয়া জাহাজটি বর্তমানে বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের জন্য অপেক্ষমাণ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি এবং সব খালাস কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হচ্ছে।

Link copied!