ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্যাংকার্স ক্লাবের সভাপতি রাশেদ আকতার, সম্পাদক রশীদ-উন-নবী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৫৯ পিএম
সভাপতি মো. রাশেদ আকতার এবং সাধারণ সম্পাদক রশীদ-উন-নবী। ছবি : রূপালী বাংলাদেশ

ব্যাংকারদের ঐতিহ্যবাহী সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সর্বাধিক ভোটে মো. রাশেদ আকতার সভাপতি এবং রশীদ-উন-নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এতে বিভিন্ন পদে মোট ৪৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনে দুটি প্রধান প্যানেল ছিল ব্যাংকার্স ঐক্য পরিষদ এবং সার্বজনীন ব্যাংকার্স পরিষদ। এ ছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিযোগিতায় অংশ নেন।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেল এবং সমাজসেবা সম্পাদকসহ তিনটি কার্যনির্বাহী সদস্য পদে সার্বজনীন ব্যাংকার্স পরিষদ প্যানেল বিজয়ী হয়।

অন্যান্য নির্বাচিত কর্মকর্তা ও সদস্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি সুবীর কুমার কুন্ডু, সহ-সভাপতি মো. মোফাজ্জাল মামুন খান ও মো. শফিকুল ইসলাম ফকির পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান, সাংগঠনিক সম্পাদক আমিন মো. মেহেদী হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হাসান রানা, সমাজসেবা সম্পাদক হাসিনা ফেরদৌস এবং সংস্কৃতি সম্পাদক কাজী আজিজুর রহমান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফুল হাবিব, এম. এম. সাইফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, আ. ক. ম. রোকনুজ্জামান খন্দকার, শারমিন আক্তার, মো. শাহিন উদ্দিন, আবেদ-উর-রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবীর এবং আজমেরী সুলতানা।

নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত কর্মকর্তারা সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্য কল্যাণ ও ঐক্যভিত্তিক শক্তিশালী সংগঠন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।