× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৪:৩১ পিএম

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড পেল এভিয়েশন এক্সপ্রেস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৪:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পর্যটন খাতে গণমাধ্যমের মাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) ২০২৬’ পুরস্কার অর্জন করেছে বিশেষায়িত সংবাদমাধ্যম এভিয়েশন এক্সপ্রেস।

রোববার (১৭ মে) রাজধানীর শেরাটন ঢাকায় ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বাংলাদেশের বিমান, পর্যটন ও প্রবাসী সেক্টরে বিশেষায়িত সাংবাদিকতা এবং শিল্পকেন্দ্রিক ধারাবাহিক কভারেজের মাধ্যমে পর্যটন প্রচার ও প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ‘বেস্ট ট্যুরিজম প্রমোশন ইন মিডিয়া’ ক্যাটাগরিতে এই পুরস্কার পায় এভিয়েশন এক্সপ্রেস।

উল্লেখ্য, এভিয়েশন এক্সপ্রেস বিমান, পর্যটন ও প্রবাসী সেক্টরের একটি বিশেষায়িত গণমাধ্যম হিসেবে যাত্রা শুরু করে। পাক্ষিক মুদ্রণ ও ডিজিটাল প্রকাশনার মাধ্যমে শিল্প সংবাদ, ফিচার, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ কভারেজ পরিবেশন করে আসছে প্রকাশনাটি। এভিয়েশন প্রফেশনালস, নীতিনির্ধারক, কর্পোরেট নেতৃত্ব ও ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে এটি ইতোমধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, সরকার পর্যটন খাতকে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, বর্তমানে মোট জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় তিন শতাংশ হলেও আগামী কয়েক বছরের মধ্যে তা ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার পর্যটনকে শুধু অর্থনৈতিক খাত হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের কার্যকর হাতিয়ার হিসেবেও বিবেচনা করে। এই লক্ষ্যে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণের উন্নয়ন ও প্রচারকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পর্যটন মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

পরিকল্পনায় ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন এবং সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মিল্লাত শিল্প সংশ্লিষ্টদের কাছ থেকে নীতি-সংস্কার প্রস্তাব আহ্বান করেন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে পর্যটন অবকাঠামো সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক প্রদান করেন প্রতিমন্ত্রী।

Link copied!