× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:৫৫ পিএম

ইলেক্ট্রা ইন্টারন্যাশনালে উন্মোচিত হলো ওয়ার্লপুল সুপ্রিমকুল ইনভার্টার এসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:৫৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

১১৪ বছরের ঐতিহ্যবাহী আমেরিকান ব্র্যান্ড ওয়ার্লপুল বাংলাদেশের বাজারে তাদের নতুন সুপ্রিমকুল ইনভার্টার এয়ার কন্ডিশনার উন্মোচন করেছে। এই নতুন এসি উন্নত কুলিং পারফরম্যান্স, বিদ্যুৎ সাশ্রয় এবং স্মার্ট ব্যবহারের সুবিধা নিয়ে গ্রাহকদের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ সমাধান নিয়ে এসেছে।

রাজধানীর উত্তরায় অবস্থিত ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের শোরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্লপুল বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্স অফিসার প্রদীপ দে, হেড অব সেলস মো. এনামুল হক, হেড অব মার্কেটিং খন্দকার সালীম সাদ স্বনন এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার নাজমুল ইসলাম শোভন।

ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ আহমেদ আবদুল্লাহ, জেনারেল ম্যানেজার (বিক্রয় ও বিপণন) মো. মোবারক হোসেন এবং হেড অব প্রোডাক্ট মো. রাশেদুজ্জামান।

নতুন এই এয়ার কন্ডিশনারে রয়েছে সুপারকুল ইনভার্টার প্রযুক্তি, ৬থ সেন্স প্রযুক্তি, গোল্ডেন হাইড্রোফিলিক ফিন এবং ৩ মিনিট প্রোটেকশন, যা দ্রুত ও স্থিতিশীল কুলিং, বিদ্যুৎ সাশ্রয়, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এবং নির্ভরযোগ্য ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিত করে।

ওয়ার্লপুল বাংলাদেশের কর্মকর্তারা জানান, নতুন এই এসি গ্রাহকদের জন্য স্মার্ট ও আরামদায়ক কুলিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকেও আশা প্রকাশ করা হয় যে আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের কারণে এটি গ্রাহকদের কাছে বিশেষভাবে সমাদৃত হবে।

নতুন ওয়ার্লপুল সুপ্রিমকুল ইনভার্টার এয়ার কন্ডিশনার এখন ইলেক্ট্রা-এর সব আউটলেট ও ই-স্টোরে পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক ও উপহার সামগ্রী।

Link copied!