× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৩:২২ পিএম

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৩:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আখতার এবং মো. হারুনুর রশীদ।

এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস, পরিচালক অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, পরিচালক মো. ওয়াহিদুজ্জামান খন্দকার, রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শিকদার ফারুক এ আজম এবং রূপালী ব্যাংকের শেয়ারহোল্ডার প্রতিনিধি হিসেবে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের কোম্পানি সচিব আরিফুল ইসলাম।

Link copied!