ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রয়্যাল ফুটওয়্যারকে আইকিউআইও অনুমোদন, তুলবে ১২ কোটি টাকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আজ মঙ্গলবারের ১০২০তম কমিশন সভায় শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়্যাল ফুটওয়্যার পিএলসিকে ইন্টাররাল কোয়ালিফাইড ইনভেস্টর ওফার (আইকিউআইও) অনুমোদন করা হয়েছে।  বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বাধীন নতুন কমিশন কর্তৃক অনুমোদিত এটিই প্রথম অনুমোদন। 

একই সঙ্গে একটি মিউচুয়াল ফান্ড অবলুপ্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন। 

রয়্যাল ফুটওয়্যারকে যোগ্য বিনিয়োগকারীদের থেকে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১,২০,০০,০০০ (এক কোটি বিশ লক্ষ) টি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ১২ কোটি (বারো কোটি) টাকা মূলধন সংগ্রহ করবে।

ই আইকিউআইও-এর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় এবং আইকিউআইও-সংক্রান্ত ব্যয় নির্বাহের উদ্দেশ্যে ব্যবহার করা হবে।

কোম্পানিটি একটি শতভাগ রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান। অন্যান্য দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জুতা সরবরাহকারী কোম্পানি রোজ ‘ROSS’ এ তারা জুতা সরবরাহ করে থাকে।

আর্থিক অবস্থা (৩১ ডিসেম্বর ২০২৫ অনুযায়ী) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির পুনর্মূল্যায়নসহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (NAV with revaluation): ২৭.৫৪ টাকা।  পুনর্মূল্যায়ন ব্যতীত শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (NAV without revaluation): ১৫.৭৪ টাকা।  শেয়ার প্রতি অর্ধ-বার্ষিক আয় (EPS): ০.৮২ টাকা

এই ইস্যুতে ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইস ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।  এছাড়া প্রাইস ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড যৌথভাবে আন্ডাররাইটার হিসেবে কাজ করছে।

একই সঙ্গে ১০ বছরের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ায় Vanguard Asset Management Limited কর্তৃক পরিচালিত ‘Vanguard AML BD Finance Mutual Fund One’ মিউচুয়াল ফান্ডটির অবলুপ্তির (Liquidation) প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন।  ফান্ডের ট্রাস্টি ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’-এর আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

উল্লেখ্য, এই ফান্ডের মোট ইউনিট ক্যাপিটাল ছিল ১০৪.৩২ কোটি টাকা এবং ইউনিট প্রতি ফেসভ্যালু ছিল ১০ টাকা।