× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৫, ১০:৩৩ পিএম

নগদ পরিচালনায় আবারও বাংলাদেশ ব্যাংকের প্রশাসক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৫, ১০:৩৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় আবারও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রশাসক বসানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোতাছিম বিল্লাহকে নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার আদালতের একটি আদেশের পর অপরাহ্নে তিনি (মোতাছিম বিল্লাহ) এবং বাংলাদেশ ব্যাংক নিযুক্ত অন্যান্য সহকারী প্রশাসকরা দায়িত্ব নিয়েছেন।

এর আগেও বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত হয়ে নগদ পরিচালনা করেছেন তারা। গত ১২ মে পর্যন্ত তারা এ দায়িত্বে ছিলেন। তবে মে মাসের শুরুতে নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশের পর তারা বাংলাদেশ ব্যাংকে ফিরে যান। 

বাংলাদেশ ব্যাংক ছাড়াও বাংলাদেশ ডাক বিভাগের প্রতিনিধিরাও নগদ পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!