× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ১০:০০ পিএম

সিটি ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ১০:০০ পিএম

ছবি-রূপালী বাংলাদেশ

ছবি-রূপালী বাংলাদেশ

সিটি ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা রোববার (২৯ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালকবৃন্দ রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রোসন্যান, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান, বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার।

স্বাগত বক্তব্যে চেয়ারম্যান আজিজ আল কায়সার জানান, ২০২৫ সালে ব্যাংক ১,০১৪ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের ৬৩৮ কোটি টাকার তুলনায় ৫৮.৯ শতাংশ প্রবৃদ্ধি। তিনি বলেন, এই অর্জন সিটি ব্যাংকের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি ও সুশাসনের প্রমাণ।

তিনি আরও জানান, ব্যাংকের চলতি ও সঞ্চয়ী আমানতের পরিমাণ ২০২৪ সালের শেষে মোট আমানতের ৪৫ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে চার বছর আগে এ হার ছিল মাত্র ৪২ শতাংশ। চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ব্যাংক দৃঢ়তা ও গতিশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সিইও মাসরুর আরেফিন শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, ‌‘২০২৪ সালে আমরা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, ডিজিটাল ফার্স্ট উদ্যোগ, রিটেইল ও এসএমই খাতের বৈচিত্র্য এবং সম্পদের গুণগতমান রক্ষা-এসব কৌশলের ওপর গুরুত্ব দিয়েছি। ২০২৫ সালে আমাদের লক্ষ্য হচ্ছে সম্প্রসারণ, উদ্ভাবন এবং গ্রাহক সম্পৃক্ততা আরও বাড়ানো।’

সভায় পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে ১২.৫% নগদ (ক্যাশ) ও ১২.৫% স্টক ডিভিডেন্ড (মোট ২৫% লভ্যাংশ) ঘোষণা করা হয়, যা শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে মতামত দেন ও বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন, যার উত্তর দেন সিইও মাসরুর আরেফিন।
 

Link copied!