‘বন্ড লাইসেন্স ছাড়াই কাঁচামাল আমদানিতে ডিউটি ফ্রি সুবিধার’ সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কর্পোরেট একাডেমির উদ্যোগে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩০ জন শিল্প উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রফেশনাল অংশ নেন।
গত শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানী ঢাকার লায়ন হুমায়ুন জহির অডিটরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কাস্টমস মডার্নাইজেশন) জনাব তারিক হাসান। তিনি সরকারের সাম্প্রতিক ব্যবসাবান্ধব নীতিমালা, বন্ড ছাড়াই কাঁচামাল আমদানির অনুমতি, কর-শুল্ক সুবিধা এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াসমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালার বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কর্পোরেট একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব আরিফুর রহমান।
তিনি বলেন, “বর্তমান সরকারের এই উদ্যোগ শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ব্যবসায়ীরা যাতে নতুন নীতির সুবিধা সঠিকভাবে বুঝে তা কাজে লাগাতে পারেন, সেই লক্ষ্যেই কর্পোরেট একাডেমি এ ধরনের কর্মশালা আয়োজন করছে।”
কর্মশালার সেশনে অংশগ্রহণকারীরা নতুন নীতিমালার কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, এবং কর প্রশাসনের সঙ্গে যোগাযোগের পদ্ধতি সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন।
অনেক উদ্যোক্তা জানান, এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করছে, যা সরকারের শিল্পোন্নয়ন প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে।
কর্মশালার শেষে উপস্থিত প্রফেশনালরা এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য কর্পোরেট একাডেমিকে ধন্যবাদ জানান এবং নতুন শিল্পবান্ধব নীতিমালা প্রণয়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন