× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:৪৭ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের পোস্টাল ভোটের নিবন্ধনের সময় আরও বাড়ল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:৪৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। তবে অনুরোধ বিবেচনায় আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলমান থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এমপিওভুক্ত শিক্ষকরা ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ৫ জানুয়ারি পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত জানায়।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মলনে জানান, পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। তবে অনুরোধ বিবেচনায় আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলমান থাকবে।

এর আগে, বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত Postal Vote BD অ্যাপে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd ভিজিট করতে হবে।

এদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Link copied!