× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৪:৫৫ পিএম

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৪:৫৫ পিএম

ইউজিসির লোগো। ছবি- সংগৃহীত

ইউজিসির লোগো। ছবি- সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সহকারী সচিব ও সহকারী পরিচালক পদের স্থগিত থাকা এমসিকিউ পরীক্ষা আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কমিশন জানায়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের জন্য সংশোধিত আসন বিন্যাস ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। গত ৮ জানুয়ারি ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে এই সংশোধিত আসন বিন্যাস প্রকাশ করা হয়। পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের আগে অবশ্যই ওয়েবসাইট থেকে আসন বিন্যাস যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বৈধ পরিচয়পত্রসহ পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে কমিশন।
 

Link copied!