বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে কারও সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বা কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানান।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এতে ম্যানুয়ালি মূল্যায়নের কোনো সুযোগ নেই।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে গত ৭ জানুয়ারি একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ওই মানদণ্ডের ভিত্তিতেই সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গ্রেডিং করে তালিকা প্রস্তুত করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন