× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:২১ পিএম

ইবিতে শীতবস্ত্র বিতরণ করেছে ‘তারুণ্য‍‍’

ইবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:২১ পিএম

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে শীতবস্ত্র বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে শীতবস্ত্র বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগান সামনে রেখে শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একশ শিশুর মধ্যে মোজা ও হুডি এবং শতাধিক প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের মধ্যে মোজা, কম্বল ও চাদর বিতরণ করা হয়।

তারুণ্যের সভাপতি মুরসালিন ইসলাম তুরানের সভাপতিত্বে এবং মিম আক্তার ও মিরাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল, সাবেক সহসভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সাবেক সহসাংগঠনিক সম্পাদক ফাইমুন নোমানসহ সংগঠনের সদস্যরা।

শীতবস্ত্র পেয়ে এক বৃদ্ধা বলেন, আমরা অনেক অসহায়। আমার জন্য কম্বল, চাদর ও নাতির জন্য জ্যাকেট পাওয়া গেছে। খুব উপকার হলো। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি।

সভায় তারুণ্যের সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য। আমরা শিশুদের জন্য মোজা ও হুডি এবং প্রাপ্তবয়স্কদের জন্য কম্বল, চাদর ও মোজা নিয়ে এসেছি। শীতার্তদের মাঝে উষ্ণতা পৌঁছে দিতে যারা সহযোগিতা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রধান অতিথি অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, তারুণ্যের সদস্যরা পড়াশোনার পাশাপাশি উদাত্ত মানবিক কাজ করছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এটি কোনো স্বার্থসিদ্ধি নয়; বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি উপহার। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলে আশা করি।

রূপালী বাংলাদেশ

Link copied!