× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০১:৪৮ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলি হওয়া নিয়ে যা বলছে মন্ত্রণালয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০১:৪৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালায় নিজ জেলায় কর্মরত শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন না। যদিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বদলির সংশোধিত নীতিমালায় নিজ জেলায় কর্মরত শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন বলে খবর চাউর হয়েছে। তবে এ ধরনের খবরের সত্যতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১৫ জানুয়ারি থেকে ফেসবুকের একাধিক গ্রুপে খবর ছড়িয় পড়ে যে, বদলির সংশোধিত নীতিমালায় নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ রাখা হয়েছ। মূলত শিক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে ফেসবুকের গ্রুপগুলোতে এ-সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ে।

এ তথ্য দিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হলে বদলির অপেক্ষায় থাকা কয়েক লাখ শিক্ষকের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শীর্ষ এক কর্মকর্তা বলেন, নিজ জেলায় কর্মরত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন না। এ বিষয়টি আগের মতোই রয়েছে। এখানে কোনো পরিবর্তন করা হয়নি।

এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির চুক্তি সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়।

মাউশির একটি সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি হলেও সংশোধিত নীতিমালা জারি হয়নি। নীতিমালা জারি না হওয়া পর্যন্ত বদলি সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা যাবে না। এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। নীতিমালা জারির পর সফটওয়্যারর তৈরির কাজ শুরু হবে।

Link copied!