ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সাদিকা আফরিন। ডেপুটি টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফারুক হোসেন এবং লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান।
নির্বাচন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক ও জাবি ইয়েস গ্রুপের সহকারী উপদেষ্টা অধ্যাপক তামান্না আজিজ তুলি এবং টিআইবির সিভিক এনগেজমেন্টের কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজেদুর রহমান।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন