× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:১৪ পিএম

যেদিন থেকে যোগদান এনটিআরসিএ সুপারিশপ্রাপ্তদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:১৪ পিএম

ছবি এ আই দিয়ে তৈরি।

ছবি এ আই দিয়ে তৈরি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে সপ্তম বিজ্ঞপ্তির (বিশেষ) আওতায় শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রকাশিত ফলাফলে ১১ হাজার ৭১৩ জন নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সুপারিশপ্রাপ্তদের ২৬ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র প্রদান করবে এবং ৭ কর্মদিবসের মধ্যে যোগদান করতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির (বিশেষ) আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের করা হয়েছে।

নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের www.ntrca.gov.bd সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ নামক সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীগণ স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Login করে ফলাফল দেখতে পারবেন।

একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন। কোন নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে এনটিআরসিএর ওয়েবসাইটের ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ সেবা বক্স থেকে ফলাফল দেখতে পারবেন।

Link copied!