× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:৪৬ পিএম

জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কে কত টাকা পাবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:৪৬ পিএম

সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে জুনিয়র বৃত্তির ফল প্রকাশ করেন। ছবি : সংগৃহীত

সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে জুনিয়র বৃত্তির ফল প্রকাশ করেন। ছবি : সংগৃহীত

আবারও ফিরে এসেছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে ফলও। দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেন। দেশের সব শিক্ষা বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা সংবলিত গেজেট ওয়েবসাইটে প্রকাশ শুরু করেছে। 

এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। যার মধ্যে ১৪ হাজার ৭০০ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। এ বছর অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

শিক্ষামন্ত্রী জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধা বৃত্তি ৪৫০ (চারশ পঞ্চাশ) টাকা ও এককালীন অনুদান (বার্ষিক) ৫৬০ (পাঁচশ ষাট) টাকা এবং সাধারণ বৃত্তি মাসিক ৩০০ (তিনশ) টাকা ও এককালীন অনুদান (বার্ষিক) ৩৫০ (তিনশ পঞ্চাশ) টাকা হারে বৃত্তিপ্রাপ্ত হবে।

এবার অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়- এই পাঁচ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট নম্বর ছিল ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০ এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ করে নম্বর নির্ধারিত ছিল। প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় ছিল ৩ ঘণ্টা।

রূপালী বাংলাদেশ

Link copied!