× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০২:০৬ পিএম

এমপিও স্থগিত হওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০২:০৬ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত। ছবি : সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত। ছবি : সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও স্থগিত হওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (১ মার্চ) এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এমপিও স্থগিত হওয়া যেসব শিক্ষক-কর্মচারী রয়েছেন তাদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার সরকারি অংশ স্থগিত, কর্তন, বাতিলকরণ ও পুনঃছাড়করণের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত ‘আপিল কমিটি’র সভার সুপারিশ বাস্তবায়নের জন্য মাউশি অধিদপ্তর বরাবর প্রেরণ করা হয়েছে।

সুপারিশপত্রের ক্রম. (২৯) এ নিয়োগকালীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগত যোগ্যতাবিহীন (বিএড ডিগ্রি) সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তির বিষয়টি উত্থাপিত হয়।

সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্নরূপ সুপারিশ করা হয়- যেহেতু এ বিষয়টি নীতিনির্ধারণী বিষয়। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য বিস্তারিত তথ্য প্রয়োজন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিস্তারিত তথ্য সংগ্রহপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণের সুপারিশ করা হলো।

এ অবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে নিম্নোক্ত ছক মোতাবেক নিয়োগকালীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগত যোগ্যতাবিহীন (বিএড ডিগ্রি) সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের তথ্য আগামী ৫ কর্মদিবসের মধ্যে [email protected] ই-মেইলে সফটকপি এবং পিডিএফ কপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Link copied!