× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৩:৫৩ পিএম

ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৩:৫৩ পিএম

শিক্ষিকা সাদিয়া রুনা ও প্রধান আসামি ফজলুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

শিক্ষিকা সাদিয়া রুনা ও প্রধান আসামি ফজলুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

নিজ বিভাগে কর্মচারীর হাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যাকারী ফজলু বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালেই পুলিশি পাহারায় রাখা হয়েছে। অভিযুক্ত কর্মচারী ফজলু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে লিখিত জবানবন্দি দিয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

তদন্ত কর্মকর্তা জানান, যেহেতু হত্যা মামলা দায়ের হয়েছে, তাই আমরা আমাদের মত কাজ শুরু করেছি। আপাতত প্রধান আসামি ফজলুর রহমান কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারও পুলিশ কাজ করছে। যেহেতু মামলার দুজন আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা এই ব্যাপারে আরেকটু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এর আগে, গত বৃহস্পতিবার সকালে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মচারী ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অপর তিন আসামী হচ্ছেন সাবেক কর্মচারী উপ রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!